আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর ২টায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণসমাবেশ সফলের লক্ষ্যে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার ১১ নং ওয়ার্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাওলানা খালিদ সাইফুল্লাহ, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি গাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুর রহমান, ওয়ার্ড সেক্রেটারি আব্দুল কাইয়ুম রনি, আলহাজ্ব মতিয়ার রহমান, সরোয়ার হোসেন, শওকত হোসেন, রাসেল, সোহেল, রুহুল আমিন, কবির, সজীব, ইমনসহ প্রমূখ নেতৃবৃন্দ। যৌথ সভায় আগামী ১৮ নভেম্বর চরমোনাই পীর সাহেবের গণসমাবেশ সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

