ঢাকাSaturday , 9 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বগুড়া ব্যুরো
November 9, 2024 10:58 pm
Link Copied!

শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের ২ সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল ও তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। এ ছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের একজন প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন। উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল অংশ গ্রহণ করবে। শনিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু জানান, সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্ণামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মাঝে জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল, টুর্ণামেন্টের উপদেষ্টা মীর শাহে আলম, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সবুজ দলের টীম লিডার শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও লাল দলের টীম লিডার রেজাউল করিম বাদশাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচটি বেসরকারি টেলিভিশন টি-ষ্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বলে আয়োজকরা জানিয়েছেন।