কল্যাণমূলক রাষ্ট্র গঠনে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার লিফলেট বিতরণ ও গরিব অসহায়, দুঃস্থ নারী-পুরুষ ও এতিমদের মাঝে পোশাক আর্থিক সহযোগিতা করা হয়। শনিবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় রামপাল উপজেলা, বাইন তলা ইউনিয়ন, শরাফপুর জাতীয় ঈদগাহ মাদ্রাসা মাঠে গরিব অসহায়, দুঃস্থ নারী-পুরুষ ও এতিমদের মাঝে পোশাকসহ ৬০০ জকে আর্থিক সহযোগিতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, রামপাল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার ওজিয়ার রহমান, রামপাল মহিলা দলের সভাপতি লুৎফুন্নাহার সাধারণ সম্পাদক জয়নাব বেগমসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দসহ অনেকে।

