ঢাকাSaturday , 9 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের ঈদগাঁওতে পরিত্যাক্ত অবস্থায় ৬৭ রাউন্ড কার্টুজ উদ্ধার করেছে পুলিশ

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্টুজ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা পাহাড়ি ঢালু থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা পাহাড়ি ঢালু থেকে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ছিল সেগুলো। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমানের নেতৃত্বে এসআই আরকান, এসআই আশরাফসহ পুলিশের একটি টিম  ছুটে যান এবং পরে বাজারের ব্যাগটি খুলে ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্তুজ উদ্ধার করেন তারা। এসব কার্টুজের গায়ে বিপি লেখা ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় থানায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। এসব কার্তুজ সেদিন কেউ হয়তো নিয়ে গিয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে লুটকৃত অস্ত্র গোলাবারুদ নিকটস্থ থানায় জমা দেওয়ার নোটিশ জারি করা হলে ভয়ে কেউ এমন করেছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান বলেন, পরিত্যাক্ত অবস্থায় ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্তুজ উদ্ধার করা হয়েছে।