ঢাকাSaturday , 9 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

Link Copied!

মণিরামপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি বলেন, সমাজের অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা সব থেকে বেশি, আমি প্রত্যাশা করব মণিরামপুরের গণমাধ্যমকর্মীরা তাদের সত্য লেখনীর মধ্য দিয়ে এ উপজেলার সমাজ সংস্কারের কাজে নিয়োজিত থাকবেন। তিনি আরো বলেন, বহু ত্যাগের মধ্য দিয়ে এ দেশের ছাত্র জনতা সমাজ সংস্কারের জন্য একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। তাদের এই কষ্টার্জিত অর্জনকে আমরা কোনোভাবেই বৃথা যেতে দেবো না। প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. শহীদ ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর লিয়াকত আলী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব রশিদ আহমদ, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু ও হেফাজতে ইসলামের সভাপতি আশফাকুল আনওয়ার ইয়ামিন। এ সময় অন্যানোর মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন এ্যাড. মকবুল ইসলাম, নির্বাচন কমিশনার ফজলুল হক, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি উবায়দুল্লাহ ও সমন্বয়ক নেতা তাসনিম হাসান বর্ষা। অভিষেক অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য বোরহান উদ্দীন জাকির ও গীতা পাঠ করেন যুগ্ম সম্পাদক অশোক কুমার বিশ্বাস। অভিষেক অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।