ঢাকাSaturday , 9 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে নারান্দিয়া টেনু রাম ক্ষেত্র নাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, ড্যাব নেতা অধ্যাপক শাহ আলম তালুকদার, কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আকবর জব্বার, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি এসএমএ খালিদ, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক হিরু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিনুর ইসলাম প্রমুখ। আলোচনা সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক-জনতা সংগ্রামের মধ্য দিয়ে সেদিন পরাজিত করেছিল ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে। নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। ৭ নভেম্বর ছিল গণতন্ত্র মুক্তির দিন, ৭ নভেম্বর ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন, আধিপত্যবাদকে পরাজিত করার দিন।