ঢাকাSaturday , 9 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় ৭ নভেম্বর পালিত

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বিকেলে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা কমিটির সদস্য বেল্লাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অবসরপ্রাপ্ত মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমান, সাউথখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, জেলা যুবদলের সদস্য আবুল হোসেন, যুবদল নেতা আবু জাফর, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের রবিউল ইসলাম, ছাত্রদল নেতা সোহাগ তালুকদার ও স্বাধীন প্রমূখ। সভায় বক্তারা শহীদ জিয়ার আদর্শকে লালন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।