ঢাকাSaturday , 9 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ান শুটার পাইপগানসহ ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করেছেন কোস্ট গার্ড

Link Copied!

সুন্দরবন সংলগ্ন এলাকা হতে অস্ত্রসহ ইসমাইল হোসেন নামের এক ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করেছেন কোস্ট গার্ড। শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে খুলনার দাকোপ থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইসমাইল হোসেন গাজীপুর জেলার দক্ষিণবাগ থানা এলাকার আব্দুল আজিজের ছেলে। কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান আসিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ী খেয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। তার কাছে পাওয়া যায় কিছু টাকা ও একটি মোবাইল ফোন। তিনি বলেন, আটক ইসমাইল পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তার নিজের তৈরি করা এ অস্ত্রটি কোন একটি গোষ্ঠীর কাছে সরবরাহের চেষ্টা করছিলেন তিনি। তখনই তাকে আটক করা হয়। আর তার নামে বাগেরহাট জেলার রামপাল থানায় ২টি মাদক মামলাও রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা। এদিকে ওয়ান শুটার পাইপগানসহ আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মোঃ আসিফ।