ঢাকাSaturday , 9 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা

Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় নাজিরপুর উপজেলা বিএনপির আয়োজনে শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ সময় বক্তারা বলেন ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম দিন। এ দিনটির তাৎপর্য আমাদের বুঝতে হবে। দেশের তৎকালীন রাজনৈতিক গতিধারা পাল্টে গিয়েছিলো এই দিনে। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।