ঢাকাSaturday , 9 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে পৌর বিএনপির মতবিনিময় সভা

Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত তৈরির লক্ষ্যে বাগেরহাট পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট পৌর বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাগেরহাট পৌর বিএনপির আহ্বায়ক এস্কেন্দার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েলের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মল্লিক মোবাশ্বর হোসেন রুবেল, এ্যাডঃ হিরোক মিনা, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার আতিয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাডঃ শরিফুল ইসলাম ঠান্ডু, সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল কাদের, পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সরদার নাসির উদ্দিন লনি, বিএনপি নেতা এ্যাডঃ নজরুল ইসলাম কাজল, বাবলু মোল্লা, ফকির হাফিজুর রহমানসহ পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। সকলকে সাবধানতা অবলম্বন করে মোকাবিলা করতে হবে। বিগত দিনে তারা আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে, ঘরবাড়ি দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগসহ বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করেছে। তার উচিত জবাব দেওয়ার সময় এসেছে। আর বসে থাকা যাবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালি করার আহ্বান জানান সভায় উপস্থিত বক্তারা। দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি বা অন্য কোন অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।