ঢাকাSaturday , 9 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

Link Copied!

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬টি স্বর্ণের বারসহ রাশেদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টর দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্ত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা গামছার ভিতরে বিশেষ ব্যবস্থাপনায় লুকিয়ে রাখা ৬টি স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। বিজিবির তথ্য মতে স্বর্ণগুলো আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা। আটক রাশেদুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আনিছ জামানের ছেলে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক মোঃ হরমুজের নেতৃত্বে একটি দল গোয়ালচত্বর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ভ্যানযোগে সীমান্ত এলাকায় গমনকালে রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশী করে কোমরে গামছায় পেঁচানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।