রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার হাসপাতাল রোড থেকে একটি শান্তি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক সৈয়দ ইউনুছসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।বক্তব্যে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী জনতা বিপ্লবের স্মরণে এই দিবসটি পালন করা হয়। ১৯৭৫ সালের ‘সৈনিক-জনতা অভ্যুত্থান’ স্মরণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করে থাকে বিএনপি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঐতিহাসিক এই দিনে সৈনিক ও জনতা মিলে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন যা পরবর্তী সময়ে তার ক্ষমতায় আসার পথ সুগম করেছিল। আমরা সেই জিয়ার সৈনিক। দেশ পুনরায় সমৃদ্ধশীল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে যাবে। আওয়ামী লীগের গত দেড় দশকেরও বেশি সময় ধরে দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি বিএনপি বলেও মন্তব্য করেন বক্তারা।

