ঢাকাThursday , 7 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বর্ণিত উপজেলার রশিদ নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁহাতিয়াপাড়া রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাঁহাতিয়াপাড়ার বাসিন্দা মোঃ হোসাইনের পুত্র ওয়াহেদ এবং আবদুল মজিদের পুত্র মাহমুদ হোছন (২৫)। রামু থানা পুলিশের এএসআই বিপ্লব চন্দ্র দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার ইয়াছিনুল হক জিকু বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস নিকটতম দূরত্বে চলে আসা অবস্থায় মোটরসাইকেল আরোহী ওয়াহেদ ও মাহমুদ হোছন রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায় ও ট্রেনের ধাক্কায় তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় ট্রেন মোটরসাইকেলটিকে ঠেলে কয়েক কিলোমিটার দূরে নিয়ে যায়। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দু’টি ঘটনাস্থলে ছিল বলেও জানান তিনি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবর রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশ দুটি’ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনেই ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মাছুয়াখালী এলাকায় হঠাৎ করে রেললাইনে উঠে পড়ায় কক্সবাজার গামী ট্রেনটির সামনে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ মাছুয়াখালীর সেই রেল ক্রসিংয়ে রেলগেট কিংবা দায়িত্বপ্রাপ্ত ওয়াচ ম্যান নেই। যার ফলে স্থানীয় জনগণ প্রতিনিয়তই মৃত্যু ঝুঁকির সম্মুখীন হচ্ছে। রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত বলেও মন্তব্য করেন সচেতনমহল।