ঢাকাThursday , 7 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকার আব্দুর রহমান কলেজের সামনে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ৩ মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেল সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরীর আব্দুর রহমান কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন মোটরসাইকেল চালক যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী, মোটরসাইকেল আরোহী সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির ও একই উপজেলার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত মোটরসাইকেল চালক ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের আরিজুল গাজী দীর্ঘ দিন তার শশুরবাড়ী সাতক্ষীরার মাধবকাটি থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।