ঢাকাThursday , 7 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট অবৈধ স্থাপনা উচ্ছেদ

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন স্পট সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এবং সহকারী কমিশনার ( ভুমি) আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে এই অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় সুগন্ধা পয়েন্ট, হোটেল-মোটেল জোন, কলাতলী এপ্রোচ সড়কসহ কলাতলী বীচ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদের জন্য এই অভিযান পরিচালনা করা হয়। দুপুর সাড়ে ১২ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত এই অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা, ভ্যান উচ্ছেদ ও সড়কের উপর অস্থায়ী দোকানঘর গুড়িয়ে দেয়া হয়। এ অভিযানে আরো অংশগ্রহণ করেন সদর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার, কক্সবাজার পৌরসভা এবং আনসার ব্যাটালিয়নের একটি দল।