ঢাকাWednesday , 6 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গণ সমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলনের সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো
November 6, 2024 8:39 pm
Link Copied!

আগামী ১৮ নভেম্বর ( সোমবার ) দুপুর ২টায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণ সমাবেশ সফলের লক্ষ্যে গত বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের দায়িত্বশীলদের এক জরুরী সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মুহাম্মাদ মঈন উদ্দিন, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম তুষার, অ্যাডভোকেট কামাল হোসেন, ফেরদৌস গাজী সুমন, মোঃ মঈনুদ্দিন ভূঁইয়া, মুফতি আমানুল্লাহ, জিএম কিবরিয়া, মোঃ কবির হোসেন হাওলাদার, আলহাজ্ব আব্দুস সালাম, মুফতি ইলিয়াস হোসেন মাঞ্জুরী, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, এইচ এম আবুল কালাম আজাদ, ক্বারী মোঃ জামাল, মোহাম্মদ সাইফুর রহমান, আলহাজ্ব মারুফ রহমান, মোহাম্মদ বাদশা খাঁন প্রমুখ নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় আগামী ১৮ নভেম্বর চরমোনাই পীরের গণ সমাবেশ সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতিসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।