শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশের ব্রীজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে জয়পুরহাট-মোকামতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন। নিহতের বোন সুমনা আক্তার বলেন, তারা ৭ বোনের মধ্যে একমাত্র ছোট ভাই শাহিনুর রহমান। সে এক বছর আগে কালাই উপজেলার পুনুট ইউনিয়নের আপলা পাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করেন। বুধবার শশুড় বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে সে নিহত হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, বুধবার ভোর ৫ টার দিকে জয়পুরহাট- মোকামতলা সড়কের বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে মৃতদেহ ও একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শাহিনুর রহমান (২৫) বগুড়ার মহাস্থানগড় নামা বাজার মৃত ছানাউল্লা প্রামানিকের ছেলে ।

