কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ নাইক্ষ্যংদিয়া নামক নাফনদী মোহনায় মাছ শিকারে গেলে ফেরার পথে ২০ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের আরকান আর্মি। জেলেরা হলেন ,টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার বাসিন্দারা বলে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম। ৫ নভেম্বর বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া নাফনদী মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায়। শাহপরীর দ্বীপের স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সকালে ১৫টি কাঠের নৌকাসহ ২০ স্থানীয় জেলে শাহপরীর দ্বীপ নাফনদীতে মাছ শিকারে যায়। মাছ শিকার শেষ করে ফেরার পথে নাইক্ষংদিয়ার মোহনা থেকে নৌকাসহ ২০জন জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের আরকান আর্মি। তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার আদনান চৌধুরী বলেন, ২০ জন জেলেকে মিয়ানমারের আরকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি, তবে সে বিষয়ে বিজিবির সাথে যোগাযোগ করা হচ্ছে। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: মহিউদ্দীন আহমেদ বলেন, ২০ জন জেলে মাছ শিকারের সময় মিয়ানমারের আরকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি এবং তাদের ফিরিয়ে আনার বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।

