ঢাকাWednesday , 6 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কার জারা নামে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া জামতালা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জারা বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলীর মেয়ে। স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ী সংলগ্ন রেল লাইনের পাশে খেলা করছিলো জারা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা 37 আপ ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী রেলস্টেশন থেকে তারাকান্দি-ভুয়াপুর যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসলে পথিমধ্যে সাতপোয়া জামতলা মোড়ে পৌছলে রেল লাইনের পাশে খেলা অবস্থায় ট্রেনের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে জারার মৃত্যু হয়৷