ঢাকাWednesday , 6 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার মান ও অবকাঠামগত উন্নয়নের লক্ষ্যে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

পিরোজপুর সরকারি মহিলা কলেজে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় সরকারি মহিলা কলেজের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বিশেষ অতিথি ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায় এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সফলতার দিক তুলে ধরা হয় এবং শিক্ষার মান উন্নয়নের জন্য কলেজের আয়তন বৃদ্ধিসহ অবকাঠামোগত উন্নয়নের জন্য মতামত প্রকাশ করা হয়।