ঢাকাWednesday , 6 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ৪৪ মামলার পলাতক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী থেকে জিয়াবুল হক জিয়া নামের এক পলাতক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে মানুষের জমি দখল, চিংড়ি ঘের দখল, চুরি, ডাকাতিসহ নানা অপরাধের অভিযোগে বর্তমানে ৪৪টি মামলা রয়েছে বলে জানা গেছে। বুধবার (৬ অক্টোবর) ভোরে রামু উপজেলার রাজারকুল এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। তিনি বলেন, জিয়াবুল হক জিয়া চৌফলদন্ডী ইউনিয়নের বাসিন্দা এবং একাধিক মামলার পলাতক আসামি। তার নেতৃত্বে এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জোরপূর্বক নিরাপরাধ মানুষের জমি দখল, চিংড়ি ঘের দখল, চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পায় র‌্যাব। এর পরিপ্রেক্ষিতে একবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে তার আস্তানা থেকে ৩ শতাধিক স্বাক্ষরিত ফাকা দলিল দস্তাবেজ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলেও সে পালিয়ে যায়। এরপর তাকে গ্রেপ্তারে র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং এবং র‌্যাব-১৫ এর নিজস্ব গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয় বলে জানান মো. কামরুজ্জামান। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াবুল হক জিয়া অপরাধের কথা স্বীকার করেছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, বিভিন্ন মাধ্যমে দেশি-বিদেশী অস্ত্রগুলি সংগ্রহ করে জিয়া তার দখল বাণিজ্যের সাম্রাজ্য গড়ে তোলে। গ্রেপ্তার জিয়াকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।