ঢাকাWednesday , 6 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় শহীদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠোপোষক তারেক রহমানের নিদের্শে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ ও আহত এবং বিগত দিনে সরকার বিরোধী আন্দোলনে গুম ও খুন হওয়া নেতাকর্মীর পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করেন আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দল। বুধবার (৬ নভেম্বর ) বগুড়া জেলা সদর উপজেলার সাবগ্রাম এলাকায় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি দল গিয়ে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। নিহত ও আহতরা হলেন সারিয়াকান্দির উপজেলার শহীদ মনিরুজ্জামান, শহরের চেলোপাড়ার আহত রাজঘোষ, গোয়ালগাড়ী এলাকার আহত মেহেদী হাসান, সাবগ্রাম আকাশতারা গ্রামের আহত আবদুল মজিদ, নাটাইপাড়ার আহত আদিব হাসান, পৌরসভার বৃন্দাবনপাড়ার আহত নূর মোহাম্মদ, কাটনার পাড়া এলাকার আহত আবদুল আলিম, মালগ্রাম দক্ষিনপাড়া আহত নয়ন শেখ, সারিয়াকান্দির উপজেলার আহত স্বপন। নিহত ও আহত পরিবারের স্বজনদের উদ্দেশ্যে সংগঠনের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সম্প্রতি শেষ হওয়া আন্দোলনে নিহত ও আহত পরিবারের খোঁজখবর নিতে এসেছি। তারেক রহমান চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও আমাদের মাধ্যমে আপনাদের খোঁজখবর নিয়ে থাকেন। ২০১২ সালে প্রতিষ্ঠিত আমরা বিএনপি পরিবারের মাধ্যমে দেশে গুম ও খুন হওয়া পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছি। বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে আহত ও নিহত প্রায় ২ শতাধিক পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছে। দেশজুড়ে আমাদের এই কর্মসূচী চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল কমির বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক, বাসস বগুড়া জেলা সংবাদদাতা এবং দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ (কালাম আজাদ), জেলা বিএনপি নেতা শাহাদৎ হোসেন, সাহিদুজ্জামান শাকিল, শামীম রেজা শামীম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, ওলামা দলের ফজলে রাব্বী তোহা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিল্লাহ, হাসানুজ্জামান পলাশ, সাব্বির হোসেন বাবলু, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি প্রমূখ।