ঢাকাWednesday , 6 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের ফ্ল্যাট থেকে ২ কারখানা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

Link Copied!

গাজীপুরের কাশিমপুরে একটি ভবনের চারতলার ফ্ল্যাট থেকে দুই কারখানা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাধবপুর উত্তরপাড়া এলাকার ওই ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই শ্রমিকরা হলেন-রাসেল হোসেন (২৩) ও সুফিয়ান (২৪)। রাসেল চাঁদপুরের রবিউল ইসলামের ছেলে। সুফিয়ান ভোলা সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে। তবে এই শ্রমিকরা কীভাবে মারা গেছেন কিংবা খুন হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’