ঢাকাTuesday , 5 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোড়েলগঞ্জের সাধুর বাজারে নাছির উদ্দিন সঞ্জু ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Link Copied!

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বদিউজ্জামান সোহাগের অন্যতম সহযোগী নাছির উদ্দিন সঞ্জু ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় মোড়েলগঞ্জের সাধুর বাজার সংলগ্নে শান্তিকামী জিউধরা বাসীর ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধন করে তারা। মানববন্ধনে স্থানীয় শত শত মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচারী অবৈধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সারাদেশে গুম, খুন, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমি-দখল, লুটপাট ও সীমাহীন দুর্নীতি এবং গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার হরণ করার ঘটনা ঘটেছে। দেশের ছাত্র সমাজসহ সর্বস্তরের জনগণের আন্দোলনে খুনি হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারা আরও বলেন, খুনি হাসিনার দোসর মোড়েলগঞ্জের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা অবৈধ এমপি বদিউজ্জামান সোহাগের অন্যতম সহযোগী নাছির উদ্দিন সঞ্জু (জিউধরার সন্ত্রাসী ও উথান পরিবার) এবং তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে আজ সর্বস্তরের জনগণ ফুঁসে উঠেছে জানান তারা।