ঢাকাTuesday , 5 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পৌরভবন পর্যন্ত প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালনা করছে কলাপাড়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয় এই অভিযান চলবে দুইদিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত এক সপ্তাহ যাবৎ মাইকিং করে পাউবো। তাদেরকে কুয়াকাটা বীজ ম্যানেজমেন্ট কমিটির দেয়া নির্ধারিত জায়গায় স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলে অনেকে সরিয়ে নেয়।তবে অনুরোধ উপেক্ষা করা দোকান গুলো গুড়িয়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, আমরা মোট ৫ শতাধিকের অধিক অবৈধ দখলদারকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলেছিলাম। তবে নির্দিষ্ট সময় পরেও অনেকে স্থাপনা সরিয়ে নেয়নি তারপরে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্বাহী মাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ করা হচ্ছে।