ঢাকাWednesday , 4 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘স্বাভাবিক’ হচ্ছে গুলশান কার্যালয়

Link Copied!

gulsan নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পরিস্থিতি ধীরে ধীরে ‘স্বাভাবিক’ হচ্ছে। আগের মতো সেখানে আর কড়া পুলিশ প্রহরা নেই। বর্তমানে কার্যালয়ের সামনে ১০ থেকে ১৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
গত মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা দেখা করে আসার পর থেকে গুলশান কার্যালয়ের পরিস্থিতি ‘স্বাভাবিক’ হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ বুধবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর চল্লিশা উপলক্ষে মিলাদ পড়তে গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন বাড্ডা আজিজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমসহ ছয় জন হাফেজ। পরে বাড্ডা উলুম মাদ্রসা থেকে আরো চার মাওলানা কোকোর চল্লিশায় অংশ নিয়েছেন।
গত ৩ জানুয়ারি থেকে গুলশানের ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে দলীয় কর্মীদের নিয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তখন থেকেই কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বাইরের কাউকে ভেতরে ঢুকতে এবং ভেতর থেকে কাউকে বাইরে বের হতে দিচ্ছিল না আইনশৃংখ্যলা বাহিনীর সদস্যরা।
এদিকে, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে অবস্থান করছেন গণমাধ্যম কর্মীরা।
জানা গেছে, চেয়ারপারসনে উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভেঅকেট খন্দকার মাহবুব হোসেন খালেদা জিয়াকে জোর করে আদালতে নিয়ে যাওয়া হতে পারে বলে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন গুলশান কার্যালয়ে এখন সেরকম কোনো পরিস্থিতি বিরাজ করছে না।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত এবং ৪ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়। খালেদার আইনজীবীরা জানিয়েছেন আবেদন করার পরও পর্যাপ্ত নিরাপত্তা না দেয়ায় খালেদা জিয়া আদালতে যাবেন না।
খালেদা জিয়ার আদালতে যাওয়া না যাওয়া নিয়ে জল্পনার নানা ডালপালা ছড়িয়েছে চারদিকে। আদালতে না গেলে তিনি যে কোনো সময় গেপ্তার হতে পারেন বলেও মনে করছেন অনেকে।