ঢাকাTuesday , 5 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের ঈদগাঁওতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরের পানিতে ডুবে মোঃ ইব্রাহিম (৭) নামের এক মাদারাসা ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। ৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের চুলিবনপাড়ায় ঘটে এ ঘটনা। মোঃ ইব্রাহিম বণিত ইউনিয়নের ৪নং ওয়ার্ড চুলিবনপাড়া গ্রামের আজিজুল হক ও রুমিনা আক্তার দম্পতির পুত্র এবং হোসাইনীয়া তালিমুল হেফজাখানা ও এতিমখানা মাদ্রাসার ছাত্র। পুলিশ ও ইব্রাহিমের পরিবার সুত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৭ টার সময় ইব্রাহিম বাড়ী হতে মাদ্রাসায় যায়। সকাল সাড়ে ৯ টার সময় মাদ্রাসা ছুটির পর বাড়ীতে এসে পুনরায় তার ছোট বোন রাহিয়াকে নিয়ে খেলতে বাড়ী হতে বের হয়। এ সময় বাড়ির পার্শ্ববর্তী ছাড়িয়াখাল জামে মসজিদ পুকুরে পড়ে যায়। একপর্যায়ে পুকুরের পাশে খেলতে থাকা তার বোন রাহিয়া ভাইকে পানিতে ডুবতে দেখে বাড়ীতে এসে  খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশী সকাল সাড়ে ১০টার সময় ইব্রাহিমকে পুকুর হতে উদ্ধার করে ঈদগাঁওস্থ  মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে পরিবারের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার এসআই আরকানুল ইসলাম। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান শিশু মৃত্যুর বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।