ঢাকাTuesday , 5 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে মাছ নিয়ে ফেরা হলো না হেলালের

Link Copied!

কক্সবাজারের ঈদগাঁওতে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন হেলাল উদ্দীন। নিহত যুবক ইউনিয়নের ভূতিয়ার পাড়ার গুরা মিয়ার ছেলে। সোমবার সন্ধ্যায় তার মরদেহ খাল থেকে উদ্ধার করেন স্থানীয়রা। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই সোমবার দুপুরে হেলাল মাছ ধরতে যান কালিরছড়া পেচার জুমের পাহাড়ি খালে। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে এলাকার লোকজন খালে একটি অনড় বস্তুতে আঘাত পায়। পরে কয়েকজন ডুব দিয়ে খাল থেকে তার মরদেহ উদ্ধার করেন। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান ঘটনাটি অবহিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।