ঢাকাTuesday , 5 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা মহানগরীতে গণঅধিকার পরিষদের ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনা ব্যুরো
November 5, 2024 8:16 pm
Link Copied!

খুলনা সোনাডাঙ্গা এম এ বারী সড়ক ট্রাক স্ট্যান্ডে সকাল ১০ টায় গণঅধিকার পরিষদ খুলনা মহানগরীর ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর গণঅধিকার পরিষদের আহ্বায়ক জি এম শফিকুল ইসলামের নেতৃত্বে ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন খুলনা মহানগর গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল্লাহ বাবু , খুলনা মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সালাউদ্দীন রাজিব, সিরাজুল ইসলাম হিরা, মশিউর রহমান পরাগ, শেখ রিয়াজ উদ্দীন, ফয়সাল, সাগর, রিন্টু প্রমূখ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সীমান্ত এলাকায় ভারত এখনো বাংলাদেশের নাগরিকদের পাখির মতো গুলি করে মারছে। শেখ হাসিনার মতো স্বৈরাচার খুনিকে তারা আশ্রয় দিয়ে ভুল করেছে। জনগণ ভারতকে এখন ঘৃনা করে। বক্তারা খুলনাবাসীকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান। পরে ট্রাক স্ট্যান্ড ও আশেপাশে ভারতীয় পণ্য বর্জনের লিফলেট বিতরণ করা হয়।