খুলনা মহানগরকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান চলছে। মহানগর গোয়েন্দা পুলিশ গত ৪ নভেম্বর ভোরে দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া মেঘনা পেট্রোলিয়াম কলোনী থেকে গাঁজাসহ মোস্তফা ফরাজীকে হাতেনাতে গ্রেফতার করে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানায়।

