ঢাকাMonday , 4 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফ হোয়াইক্যংয়ে অপহৃত ৯ জন কৃষক মুক্তিপণ দিয়ে ছাড় পেলেন

Link Copied!

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় পাহাড়ি ঘোনায় কর্মরত অবস্থায় স্থানীয় ৭ জন ও ২ জন রোহিঙ্গা সহ অপহৃত মোট ৯ জন কৃষককে ২ লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছেন দূবৃর্ত্তরা। সোমবার ৪ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে হোয়াইক্যং কাঞ্জর পাড়ারস্থ করাচি পাড়া পাহাড়ি ঘোনায় ক্ষেতে কাজ করার সময় অপহৃত স্থানীয় নুরুল ইসলামের ছেলে আনোয়ার ইসলাম, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বক্কর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছাইন এবং অজ্ঞাত ২জন রোহিঙ্গাসহ ৯জন কৃষক বাড়িতে ফিরে আসে। জনৈক ভিকটিম আনোয়ারের ভাই ছৈয়দ কামাল ২লাখ ৭৪হাজার টাকা মুক্তিপণে ভিকটিমেরা ফিরে আসার বিষয়টি স্থানীয় জনগণ গণমাধ্যমকে নিশ্চিত করেন। উল্লেখ্য, গত শনিবার ২ নভেম্বর সকাল সাড়ে ৮ টারদিকে কাঞ্জর পাড়ারস্থ করাচি পাড়া পাহাড়ি ঘোনায় ক্ষেতে কাজ করার সময় ২জন রোহিঙ্গাসহ ৯জন কৃষককে পাহাড়ি অপহরণকারী চক্রের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভয়ভীতি প্রদর্শন করলে ভিকটিমের পরিবার কৌশলে ২লাখ ৭৪হাজার টাকা মুক্তিপণ দিলে সকালে ভিকটিমদের ছেড়ে দিলে তারা ঘরে পৌছেন।