ঢাকাMonday , 4 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার সরকারি কলেজের জায়গা থেকে অবৈধ দখল উচ্ছেদ

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের সরকারি সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন জায়গা অবৈধ দখল থেকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) লিংকরোড়স্থ উত্তর-পূর্ব সীমান্তবর্তী কলেজের নিজস্ব জমিতে জনৈক ছৈয়দুল হক কর্তৃক অবৈধভাবে দখল করে ওই জায়গায় নতুন স্থাপনা নির্মাণের বিষয়টি কলেজ প্রশাসনের নজরে আসে। তৎক্ষনাৎ কলেজ প্রশাসন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। কালবিলম্ব না করে সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার, তহসীলদার ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন। সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে সদ্যনির্মিত অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয় এবং অবশিষ্ট অবৈধ স্থাপনাসমূহ দখলদারদের নিজ উদ্যোগে আগামি দুই দিনের মধ্যে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। উচ্ছেদ অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলেজ প্রশাসন, সম্পদ রক্ষণাবেক্ষণ কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে দুই দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মাঠে নামবে বলে জানান। দীর্ঘদিন যাবৎ এই কলেজের ভুসম্পদ অনেকে অবৈধ প্রভাব খাটিয়ে দখলে নিয়েছিলেন। এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন মহল। কলেজের বেহাত হয়ে যাওয়া সব সম্পত্তি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলে জানান কলেজ প্রশাসন।