ঢাকাWednesday , 4 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাজারীবাগে আ.লীগের সমাবেশে বিস্ফোরণ, সাংবাদিকসহ আহত ৩

Link Copied!

a.lig-নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগের সমাবেশে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ দুই সাংবাদিক আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বেলা ৩টার দিকে হাজারীবাগ পার্কে আওয়ামী লীগের সমাবেশ চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস। হঠাৎ সেখানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকল লীগের সহ-সভাপতি মুক্তার হোসেন (২৮), অনলাইন নিউজ পোর্টাল ঢাকা রিপোর্টের সাংবাদিক রিয়াজ আহমেদ (৩২) এবং সেলিম (৩০) নামে আরেক সাংবাদিক আহত হন।
এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলামের মোবাইল ফোনে এবং হাজারীবাগ থানার ডিউটি অফিসারকে বার বার ফোন করলেও তারা ফোন না ধরায় এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।