ঢাকাMonday , 4 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ব্যাটারিচালিত রিকশা – ভ্যান মালিক সমিতির নামে চাঁদাবাজি

খুলনা ব্যুরো
November 4, 2024 10:41 pm
Link Copied!

খুলনায় ব্যাটারিচালিত রিকশা – ভ্যানকে ঘিরে তৈরি হয়েছে চাঁদাবাজির নতুন ক্ষেত্র। অবৈধ এ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিছু ভুঁইফোঁড় নামধারী রিকশা – ভ্যান মালিক সমিতি। সমিতির নামে প্রতিদিন রিকশাপ্রতি আদায় হচ্ছে দেড়শ’ থেকে ২শ’ টাকা। ভুঁইফোঁড় রিকশা – ভ্যান মালিক সমিতি এলাকার রাজনৈতিক কর্মী ও চিহ্নিত চাঁদাবাজ কেসিসি এবং বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তাদের সমন্বয়ে শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে অবৈধ এ ব্যবসা। কিছু এলাকায় বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে চলছে রিকশা ও ভ্যানের ব্যাটারির চার্জ স্টেশন। এতে গচ্ছা যাচ্ছে শত শত মেগাওয়াট বিদ্যুৎ। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যাটারিচালিত হওয়ায় এ রিকশা খুব দ্রুত চলে। এতে দুর্ঘটনার ঝুঁকিও আছে। প্রায়ই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে ব্যাটারিচালিত এসব অবৈধ রিকশায়। সমিতির যোগসাজসে কেসিসির কতিপয় কিছু অসাধু কর্মকর্তাও এর সাথে জড়িত বলে জানা যায়। খুলনা নগরীর রাস্তায় প্রায় ২০ থেকে ২৫ হাজার ব্যাটারিচালিত রিকশা চলে। সম্প্রতি খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা – ভ্যান মালিক সমিতির নামে একটি কমিটি করা হয়। যার সভাপতি এস এম আলমগীর হোসেন (বাবু) ও সাধারন সম্পাদক ইলিয়াস আকন। ভুঁইফোঁড় নামধারী রিকশা – ভ্যান মালিক সমিতির পরিচিতি সভা আগামী ৬ নভেম্বর খুলনা উমেশচন্দ্র লাইব্রেরিতে হওয়ার কথা। জানা গেছে, ভুঁইফোঁড় এই সংগঠনের পরিচিতি সভা উপলক্ষে খুলনার বিভিন্ন রিকশা – ভ্যান মালিক ও তাদের গ্যারেজ থেকে চাঁদা দাবী করছে। ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত তারা চাঁদা দাবী করছে। অনেকে দিতে অপারগ জানালে বিভিন্ন রাজনৈতিক হুমকি প্রদান করছে তারা। আর এ চাঁদাবাজীর মুল হোতা ভুঁইফোঁড় নামধারী রিকশা – ভ্যান মালিক সমিতির সাধারন সম্পাদক ইলিয়াস আকন। অনুসন্ধানে জানা যায়, নগরীর আলকাতরা মিল মোড়ের গ্যারেজ মালিক কৃষ্ণ সাহা, ইসলাম কমিশনার মোড়ের রফিকের গ্যারেজ, আলামিন মহল্লার ৩ টা গ্যারেজ, নিরালা প্রান্তিকা ২ টা গ্যারেজ, রুপসা নতুন বাজার, টুটপাড়া, গল্লামারী, বয়রা, সোনাডাংগা, বানরগাতী, বসুপাড়া, মিস্ত্রিপাড়া, খালিসপুরসহ প্রায় ৩শ – ৪শ ব্যাটারিচালিত রিকশা – ভ্যান গ্যারেজে সংগঠনের পরিচিতি সভা উপলক্ষে চাঁদা দাবী করেছে। চাঁদা দিতে অপারগতা জানালে অনেক গ্যারেজ মালিকের সাথে মনকষাকষি ও বাকবিতন্ডতা হচ্ছে বলে জানা যায়।গ্যারেজে গ্যারেজে গিয়ে চাঁদা তুলছে ভুঁইফোঁড় নামধারী রিকশা – ভ্যান মালিক সমিতির সাধারন সম্পাদক ইলিয়াস আকন ও আজহারুল গাজী। সাধারন সম্পাদক ইলিয়াস আকন কেসিসির স্টিকার লাগিয়ে মটরসাইকেলে চলেন বলেও জানা যায়। সুত্র জানায়, এরা আগে রিকসা টোকেন দিতো। এখন টোকেন বন্ধ হয়ে যাওয়ায় সমিতির নামে তারা নতুন করে চাঁদাবাজী শুরু করেছে। খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা- ভ্যান শিগগিরই বন্ধ করা উচিত। রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত ব্যাটারিতে চার্জ দিয়ে রাখে। এতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। ৫ আগস্টের আগে প্রায় খুলনা মহানগরীতে অভিযান পরিচালিত হলেও এখন আর কোন অভিযান হয়না।