২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পিরোজপুরে নদীগুলোতে মাছ ধরতে শুরু করেছে জেলেরা। গত মধ্য রাতে বলেশ্বর, কচাঁ, কালীগঙ্গাসহ জেলার নদ-নদীগুলোতে মাছ শিকার শুরু করে জেলেরা। কিন্তুু নদীতে কাঙ্খিত মাছ না পেয়ে দু:চিন্তায় তারা। প্রথম দিনেই জালে আশানুরুপ মাছ ধরা না পড়াতে হতাশ জেলেরা । জেলেরা জানায়, নিষেধাজ্ঞার পর যে পরিমান মাছ ধরা পড়ার কথা তার অর্ধেকও পাচ্ছেনা তারা। তবে জেলেরা আসা করছে সামনের দিন গুলোতে তারা আশানুরুপ মাছ পাবে।

