পর্যটন নগরী কক্সবাজার সদর উপজেলায় ক্রেতাদের সুবিধার্থে ন্যায্য মুল্যের বাজার কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বিকেল ৪ ঘটিকার উপজেলা কৃষি ও প্রাণিসম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন সদর কক্সবাজারের উদ্যোগে উপজেলা বাজারের পাশে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য সরবরাহ করার উদ্দেশ্যে স্বল্প মূল্যের কৃষি পণ্যের এই কৃষকের বাজার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। প্রাথমিকভাবে ২ টি দোকান দিয়ে শুরু করা হয়েছে ন্যায্য মূল্যের বাজার। এই বাজার মূলতঃ সরাসরি প্রান্তিক কৃষকের সরবরাহকৃত কৃষিপণ্য। কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য শাক-সবজি এ বাজারে নিয়ে আসছে এবং ক্রেতারাও সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য এসব সবজি ক্রয় করতে পারবে। এখানে কোন তৃতীয় পক্ষ না থাকায় ক্রেতারা ন্যায্য মুল্যে ক্রয় করতে পারবে। পাশাপাশি কৃষকও ন্যায্য মূল্য পাবে ক্রেতারাও সঠিক দামে ক্রয় করতে পারবে। কৃষকের বাজারের দোকানগুলোতে মূল্য তালিকা থাকায় বাজারের অন্যান্য সবজির দোকানগুলোতেও আজ সবজির মূল্য তালিকা টাঙ্গানো হয়েছে।এতে ক্রেতাগন মূল্য তালিকা দেখে সবজি ক্রয় করতে পারছেন। প্রথম দিনেই স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় প্রয়োজনীয় সবজি ক্রয় করতে দেখা গেছে। নিত্যপণ্যের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা পর্যায়ে ন্যায্য মূল্যের কৃষকের বাজার এই কার্যক্রম উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বসানোর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাজার করতে আসা স্থানীয় শফিক, রমজানসহ কয়েকজন জানান, দ্রব্যমুল্যের এই উর্ধ্ব গতিতে কৃষকের বাজার নামে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মুল্যের সবজি ক্রয়-বিক্রয়ের পদক্ষেপ সত্যি প্রশংসনীয়।

