খুলনা মহানগরকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান চলছে। সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গত ২ নভেম্বর বিকালে ময়ুর ব্রীজ রোড থেকে সজিব সরদারকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

