মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে সংঘাত থেকে পালিয়ে আবার ও বাংলাদেশে ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের মাঝে আন্তজাতিক মনবাধিকার সংস্থা UNHCR এর সহযোগীতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এমআরআরআরও প্রকল্পের এর পক্ষ থেকে খাবার ও শীত বন্ত্র বিতরণ করা হয়েছে। ২০১৭ সালের পর নতুন করে ২০২৪ সালে মায়নামারে সীমান্তবর্তী রাখাইন রাজ্যে সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় আরও ৪০ হাজার এরও বেশি রোহিঙ্গা। রোহিঙ্গা ক্যাম্পে তারা বাংলাদেশে আসার পর থেকে তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের আওতাধীন RRRC এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গুলোর কাজ জোরালোভাবে শুরু করেছে। প্রাথমিকভাবে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে তারা নতুন রোহিঙ্গাদের মাঝে বিভিন্ন এনজিও র মাধ্যমে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন। তারই ধারাবাহিকতায় আজ ৪ নভেম্বর(সোমবার) ক্যাম্প-৪ এর নতুন রোহিঙ্গা অবস্থানকারীদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এমআরআরআরও প্রকল্পের এর পক্ষ থেকে এসব খাবার ও বন্ত্র বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

