“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই ’ স্লোগানে দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪। এর অংশ হিসেবে সোমবার কক্সবাজারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কক্সবাজার ও সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ অভিযান উদ্বোধন করা হয়। জেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এর উদ্বোধন করেন খামারবাড়ি ঢাকার পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক ড.ফ.ম মাহবুবুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইঁদুর লাখ লাখ টন ফসল নষ্ট করছে।ক্ষেত-খামারের ইঁদুর দমনের সঙ্গে সঙ্গে আমাদের বাড়িঘরের ইঁদুরও দমন করতে হবে। কক্সবাজার যেহেতু পর্যটন এলাকা উন্নত দেশের মতো এর মান ঠিক রাখতে রেষ্টুরেন্টের খাবারে বিশুদ্ধতা, হোটেল মোটেলের সুন্দর পরিবেশ বজায় রাখতে ইঁদুর দমন খুবই জরুরী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খামার বাড়ি, ঢাকার পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর উপ-পরিচালক মুহঃ মোফাকখারুল ইসলাম। তিনি বলেন,পুথিবীর সকল প্রাণীর সাথে পোষ মানানো যায় কিন্তু ইঁদুরের সঙ্গে সখ্যতা বজায় রাখা সম্ভব নয়। সভায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মমিনুল হক, সদর উপজেলা কৃষি অফিসার জাহিদ হাসান, কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা মো.লোকমান হাকিম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.গোলাম মোস্তফা। উপসহকারী কৃষি অফিসার আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সহকারি কৃষি অফিসার, উপসহকারি কৃষি অফিসার, শিক্ষক, শিক্ষার্থী সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

