ঢাকাWednesday , 4 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভক্তের মানতের কোরআন শরিফ পেলেন খালেদা

Link Copied!

Khaleda1নিজস্ব প্রতিবেদক : কামাল হোসেন। বাড়ি রাজধানীর হাজারীবাগে। পেশায় তিনি একজন জুতার ব্যবসায়ী। দুই মাস আগে তার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর তিনি আল্লাহর কাছে মানত করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি কোরআন শরিফ উপহার দেবেন।
আজ বুধবার কামাল হোসেন তার সেই মানত রক্ষা করলেন। এদিন বিকাল ৩টা ৪০মিনিটে বাংলা তরজমাসহ একটি কোরআন নিয়ে খালেদার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে হাজির হন। তার সেই মানতের উপহারটি স্বানন্দে গ্রহণও করেছেন বেগম জিয়া।
খালেদা জিয়ার পক্ষে চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান উপহারটি গ্রহণ করেন।
পরে শায়রুল কবির জানান, চেয়ারপারসন কামাল হোসেনের উপহারে খুশি হয়েছেন। এমন দিনে তিনি আল্লাহর এ পবিত্র গ্রন্থটি উপহার পেলেন যেদিন কার্যালয়ে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চল্লিশা পালন করা হচ্ছিল।
উপহার দেয়ার পর কার্যালয়ের সামনে কামাল হোসেনের সঙ্গে দেখা হয় এ প্রতিবেদকের। আলাপচারিতার এক পর্যায়ে তিনি বলেন,‘ গত ৪ জানুয়ারি আমার বাবা মারা যাওয়ার পর আল্লাহর কাছে মানত করেছিলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি কোরআন শরিফ উপহার দেবো। আল্লাহর আমার সেই আশা পূরণ করেছেন।’