ঢাকাSunday , 3 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ৭ দিন ব্যাপী হাঁস-মুরগী পালন প্রশিক্ষণের উদ্বোধন

Link Copied!

কুড়িগ্রাম সদর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং পল্লীসেবা যুব উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ৭ দিন ব্যাপী হাঁস-মুরগী পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্র কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ নাজিরা এলাকায় আর কে রোড সংলগ্ন পল্লীসেবা যুব উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে ৩ নভেম্বর রবিবার সকালে হাঁস-মুরগী পালন প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলী আর রেজা। পল্লীসেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো: শহিদুল ইসলাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তানজির বিন ইসলাম, পল্লীসেবা যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোছা: শাহনাজ পারভীন। প্রশিক্ষণের সার্বিক পরিচালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ-কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার। প্রশিক্ষক হিসেবে রয়েছেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক খালেদুল ইসলাম। ৭ দিন ব্যাপী এ হাঁস-মুরগী পালন প্রশিক্ষণে বিভিন্ন এলাকার ৩০ জন যুব পুরুষ-মহিলা অংশগ্রহণ করেন।