সিরাজগঞ্জের শাহজাদপুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে দুর্বৃত্তরা এবং ৫টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘঠনা ঘটে। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়া একই পরিবারের ৫ ভাইয়ের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। চেতনানাশক মেশানো পানি ও খাবার খেয়ে অসুস্থরা হলেন অসীম পাল, আশীক পাল, সুপাংক পাল, রাম প্রসাদ পাল ও দিবাস। অসুস্থদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে অনিতা রানী পাল বলেন, শনিবার রাতে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সারারাতে আর কেউ সজাগ পাইনি। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় আমাদের ৫ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা, সোনা ,গহনা , থালা বাসনসহ বিভিন্ন জিনিষ চুরি করে নিয়ে গেছে। সনজয় কুমার পাল ও অশিম কুমার পাল জানায়, হয়তো আমাদের টিউবওয়েলের পানির সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। এরপর তারা রাতেই সবাই ঘুমিয়ে পড়লে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

