খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেম সড়ক কুবা মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক হলেন রাসেল ওরফে পঙ্গু রাসেল। তিনি শেরে এ বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। আহত ২ যুবক হলেন খুলনা থানাধীন সদর হাসপাতাল এলাকার জনৈক হুমায়ুন কবিরের ছেলে মো: সজিব ও সোনাডাঙ্গা থানাধীন আমতলা এলাকার জনৈক মোঃ হান্নান শেখের ছেলে মোঃ ইয়াছিন। সূত্র জানায, রাত আড়াইটার দিকে ৪ মোটরসাইকেল নিয়ে নিহত যুবকসহ আরও কয়েকজন সোনাডাঙ্গা থানাধীন ৪ নং কাশেম সড়ক কুবা মসজিদের কাছে পৌঁছায়। এ সময়ে তাদের নিজেদের মধ্যে কলহবিবাদ বাদে। সহপার্টিরা তাকে তাক করে বুকে উপর পরপর ২টি গুলি করে। তার সাথে থাকা ইয়াছিন ও সজিবকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত বলে ঘোষণা করেন। রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ বিভিন্ন থানায় মোট ১১ টি মামলা রয়েছে। তার মধ্যে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা উল্লেখযোগ্য।

