ঢাকাSunday , 3 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে হামলা ও লাঞ্ছিতের পর চুরিঃ আতঙ্কে রাজলক্ষী স্কুল এন্ড কলেজের প্রধান সহকারি

Link Copied!

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশ ত্যাগের পর সারা দেশের ন্যায় পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বিভিন্ন ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। তবে ব্যক্তিগত শত্রুতার জেরে অনেকেই হামলা করেছেন প্রতিপক্ষের লোকজনের উপর। এরকমই একজন ভুক্তভোগী উপজেলার রাজলক্ষী স্কুল এন্ড কলেজের প্রধান সহকারি আবু সাফায়েত। সরকার পতনের পর দিন ৬ আগস্ট পাড়েরহাট বন্দরের চৌরাস্তায় কয়েকজন বখাটে যুবক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরের দিন তার বাড়িতে হামলা চালায় আরো কিছু দুর্বৃত্ত। এসব ঘটনা রেশ কাটতে না কাটতেই গত ১০ অক্টোবর রাতে তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওই দিন রাতে ঘরের জানালার গ্রিল কেটে একটি চোর চক্র প্রবেশ করে তার ঘরে থাকা আড়াই ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু টাকা নিয়ে যায়। বিষয়টি ইন্দুরকানী থানা পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন সাফায়েত। তবে ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি। তার দাবি বিভিন্ন সময়ে ব্যক্তিগত শত্রুতার জের ধরেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটছে। এর‌ই ধারাবাহিকতায় তার ঘরে চুরির ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করেন তিনি।