ঢাকাThursday , 31 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় অটো বাইক মুখোমুখি সংঘর্ষে আহত-৪

Link Copied!

কুয়াকাটায় অটোভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে মোটরসাইকেল চালক বেলাল (২৭) অটোচালক রনি (২৮) অটোযাত্রী শাহজালাল (৩২) আহত হয়েছে। এদের মধ্য মটোরসাইকেল আরোহী কাউয়ুম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। এরা সবাই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। অটোযাত্রী শাজ জালাল বলেন, মোটরসাইকেলটি রং সাইড দিয়ে দ্রুত অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশিকুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৪ জন হাসপাতালে এসেছে, এদের মধ্যে কাইউম নামের একজনের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে বর্তমানে অবস্থা সংকটাপন্ন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।