ঢাকাWednesday , 30 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে জামায়াতের মামলায় ওলামালীগ নেতা গ্রেফতার

Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে জামায়াতের করা বিস্ফোরক আইনের মামলায় ওলামালীগ নেতা গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতার হওয়া চুন্নুকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান নাজিরপুর থানার অফিসার ইনচার্জ আল মাহমুদ ভুইয়া ফরিদ। সোমবার রাতে উপজেলা সদর থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ওলামালীগ নেতা মো. বজলুর রহমান ওরফে চুন্নু নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত সেরজন আলী মৃধার ছেলে। তিনি সদর ইউনিয়নের ৬-নং ওয়ার্ড ওলামালীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। নাজিরপুর থানার ইনচার্জ অফিসার (ওসি) মো. আল মাহমুদ ভুইয়া ফরিদ জানান, বিস্ফোরক আইনের মামলায় অভিযান চালিয়ে সোমবার রাতে মো. বজলুর রহমান ওরফে চুন্নু গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া চুন্নুকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।