ঢাকাWednesday , 30 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনার যৌথ অভিযানে ডাকাত চক্রের ৪ সদস্য আটক

খুলনা ব্যুরো
October 30, 2024 10:30 pm
Link Copied!

খুলনার রূপসায় যৌথ অভিযানে ১ টি দেশীয় ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩ টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা এবং ৩ টি দেশীয় ধারালো অস্ত্রসহ সক্রিয় ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার ৩০ অক্টোবর সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর খুলনা জেলার রূপসা উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাত চক্র কর্তৃক দখলকৃত ঘেরের পানির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ টি দেশীয় ওয়ান শুটার গান এবং ঘেরের মাচাঘর তল্লাশি করে ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩ টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা, ৩ টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪ টি মোবাইল ফোন সহ সক্রিয় ডাকাত চক্রের সদস্য সাব্বির হোসেনসহ তার ৩ জন সহযোগীকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে জোরপূর্বক অন্যের ঘের দখল, ডাকাতি এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র, হাত বোমা, মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।