গতকাল বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় চেম্বার ভবনের সভা কক্ষে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালকদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। মতবিনিময় সভা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শরিফ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক ও সহ-সভাপতি মোস্তফা জামান ভুট্রো, পরিচালক এম এ মতিন পান্না, কাজী মাসুদুল ইসলাম, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ ইসলাম খান, আলহাজ্ব মোশারফ হোসেন, মোঃ শাহ আলম, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ সোহাগ দেওয়ান, দীপক কুমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাকিম, ইসলামী ছাত্র আন্দোলন সদর থানার সভাপতি হাফেজ হাবিবুল্লাহ মেসবাহ। নেতৃবৃন্দ বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণে আনার জন্য চেম্বার অব কমার্সের সার্বিকভাবে সহযোগিতা কামনা করেন এবং আগামী ১৮ নভেম্বর চরমোনাই পীরের খুলনায় আগমনে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতাও চান।

