পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন কলেজের শিক্ষার্থী, শিক্ষক,কর্মচারী ও এলাকাবাসী। ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর সাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কমিটি বিলুপ্ত করা হয়। বর্তমানে ওই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় কমিটি দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়। গত ৬ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ০২-৬/০০০৮৩/২০১৭/১২১০/৩৭৩২ নং স্মারক মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের ই-মেইলে মোঃ রেজা পাহলবী মাসুমকে সভাপতি ও শরিফুল ইসলাম নান্নুকে সদস্য সচিব করে একটি এডহক কমিটি করে প্রেরণ করা হয়। উক্ত কমিটির বিরুদ্ধে ওই কলেজের অধ্যক্ষসহ মোট ৪৯ জন শিক্ষক ও কর্মচারী বাতিলকরণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবরে একটি লিখিত আবেদন করেন। আবেদনে দেখা যায়, উক্ত কমিটির বিষয়ে অধ্যক্ষ বা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন আবেদন করেননি। কমিটি সম্পর্কে অত্র এলাকার জনগণ এবং শিক্ষক-কর্মচারীগণ অবগত হলে এলাকায় ব্যপক ক্ষোভের সৃষ্টি হয় এবং কমিটি বাতিলের জন্য শিক্ষার্থীসহ এলাকার সচেতন মহল বিক্ষোভ মিছিল প্রদান করে কলেজ এবং অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় যোগাযোগ করে উক্ত কমিটি বাতিলের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদানে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেন। উক্ত কার্যক্রম বিলম্ব হওয়ায় এলাকাবাসীর কলেজ ক্যাম্পাসে প্রতিনিয়ত অবস্থানের কারণে নিয়মিত পাঠদান প্রক্রিয়া ব্যহত হচ্ছে। গত ২১ অক্টোবর নবগঠিত এডহক কমিটির সভাপতি রেজা পাহলবী মাসুমসহ কিছু বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে অফিস কক্ষে তালা দেয় এবং শিক্ষক কর্মচারীদের উপর ক্ষিপ্ত হয়ে অশোভন আচরণ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। কমিটি বাতিলকরণ পত্রে আরো বলেন, উক্ত ঘটনায় ক্যাম্পাসে ছাত্রছাত্রী এবং শিক্ষক, কর্মচারীগণ ভীত সস্ত্রাস্ত অবস্থায় দিনাতিপাত করছেন। এমতাবস্থায় কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ছাত্রছাত্রী ও শিক্ষক সহ আমরা নিরাপত্তার জন্য উক্ত কমিটি বাতিল করার জন্য আবেদন করেন। এ বিষয়ে কলেজ অধক্ষ্য মোঃ আব্দুস সালাম বলেন, রেজা পাহলবি মাসুমকে আমি ব্যক্তিগতভাবে চিনি ও না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সভাপতি হিসাবে তার নামে শুপারিশ করিনি, আমি মোঃ মিজানুর রহমান দুলাল সহ, এস.ডি ফয়াজুল হক খান, মোঃ আপেল মাহামুদ এই তিন জনের নাম দিয়ে সভাপতির জন্য সুপরিশ করেছি তিনি কিভাবে সভাপতি হন আমি জানি না, আমরা এ কমিটি বাতিলের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি। এ বিষয়ে রেজা পাহলবি মাসুমকে ফোন দিলে তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাকে এডহক কমিটির সভাপতি বানিয়েছেন, আমি এ অনাস্থার বিষয়ে কিছু জানি না এবং আমি তাদের কোন প্রকার ভয়ভীতি প্রদর্শন করিনি। এটি মিথ্যা এবং বানোয়াট, ভিত্তিহীন।

