ঢাকাTuesday , 29 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ট্রাক শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

Link Copied!

বাগেরহাট সদর উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত কমিটি না থাকা, গঠনতন্ত্রের বাইরে গিয়ে কার্যক্রম পরিচালনা করা এবং মেয়াদ শেষ হওয়ার কারণে এই কমিটি গঠন করা হয়। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাটের দড়াটানা ব্রিজ সংলগ্ন চিতলী বৈটপুর এলাকায় নিউ ষাটগম্বুজ ট্রান্সপোর্ট এজেন্সি কার্যালয়ে সকল শ্রমিকের উপস্থিতিতে শ্রমিক নেতা এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বাগেরহাট সদর উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিতে শ্রমিক নেতা পাইক সাইদুর রহমানকে সভাপতি এবং শ্রমিক নেতা মোহাম্মদ খোকন শেখকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটিতে মোট সদস্য সংখ্যা রয়েছেন ১১ জন। এই কমিটির মেয়াদ থাকবে আগামী ৩ বছর। কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন, সিনিয়র ড্রাইভার কামরুল মোল্লা, যুবনেতা আল আমিন শেখ, সাধারণ শ্রমিক আলাল শেখ, মিলন শেখ, মোহাম্মদ মামুন শেখ, মোঃ রুবেল খান, শাহিদ শেখ সহ আরো অনেকে।